ত্রিপোলি, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñলিবিয়ার জনগণকে সমর্থন জানানো এবং নতুন অন্তর্র্বতী সরকারের সঙ্গে সম্পর্ক গড়তে মঙ্গলবার আকস্মিক সফরে ত্রিপোলি গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ৪২ বছরের শাসনাবসানের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো কর্মকর্তা দেশটি সফরে গেলেন।
হিলারির সফর উপলক্ষ্যে ত্রিপোলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
লিবিয়ার নতুন শাসকদের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক জোরদার এবং তাদেরকে গণতন্ত্রের পথে এগুতে সহায়তা করাই হিলারির এ সফরের উদ্দেশ্য বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
সফরকালে তিনি ন্যাশনাল ট্যান্সিশনাল কাউন্সিল (এনটিসি) কে অবিলম্বে নির্বাচন দিয়ে প্রতিশ্র"তি পূরণের তাগাদা দেবেন।
হিলারির সঙ্গে সফররত ঊর্ধ্বতন এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, লিবিয়ার জনগণকে প্রেরণা দেওয়াকেই হিলারি এ সফরে সবচেয়ে গুরুত্ব দিচেছন।
তিনি আরো বলেন, "এনটিসি আইনের শাসন প্রতিষ্ঠা এবং নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জনগণকে দেওয়া প্রতিশ্র"তি পূরণে আন্তরিক তা যেনো দেখিয়ে দিতে পারে সেকারণেই তাদেরকে আমাদের তাগাদা দেওয়া।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০৩ঘ.
bdnews24