সানা, ইয়েমেন, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনে প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে।
এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছে বলে তারেক নোমান নামের এক চিকিৎসক জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আল-কোয়াবাতি বলেন, বিক্ষোভকারীরা শনিবার রাজধানী সানার 'চেঞ্জ স্কয়ার' থেকে একটি বিক্ষোভ-মিছিল নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখে যাত্রা করলে তাদের ওপর গুলিবর্ষণ করে নিরাপত্তা বাহিনী।
প্রেসিডেন্ট সালেহর ৩২ বছরের শাসনাবসানের দাবিতে ইয়েমেনে নয় মাস ধরে বিক্ষোভ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/০০১০ ঘ.
bdnews24