ওয়াশিংটন, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হাক্কানি নেটওয়ার্ককে অন্তর্ভূক্ত করে আফগান শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দ্বার খোলা আছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ ইঙ্গিত দিয়েছেন।
তালেবান সংশ্লিষ্ট হাক্কানি জঙ্গি গ্রুপ সম্প্রতি আফগানিস্তানে বড় বড় হামলাগুলো চালাচ্ছে বলে মার্কিন কর্মকর্তাদের অভিযোগ। হাক্কানির তৎপরতা আফগানিস্তান থেকে ওয়াশিংটনের সেনা প্রত্যাহার পরিকল্পনায় বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা বাড়ছে।
আফগান সরকারের সঙ্গে হাক্কানি জঙ্গিদলের সদস্যদের সম্প্রীতি গড়ে তোলায় বিশ্বাসী কিনা জানতে চাওয়া হলে জবাবে হিলারি বলেন, "ঠিক এ মুহূর্তে আমরা হাক্কানি ও অন্য জঙ্গিদের একই দৃষ্টিতে দেখছি। যারা মার্কিন, আফগান এবং আফগানিস্তানে নিয়োজিত কোয়ালিশন বাহিনীর বিপজ্জনক শত্র"। আপনারাও সেটা জানেন। তবে আমরা সামনে এগিয়ে যাওয়ার পথ পাওয়ার চেষ্টা করার কারণে দ্বার বন্ধ করে দিচ্ছি না।"
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "তবে এসমস্ত জঙ্গি গ্র"প বা তাদের সদস্যরা এ ব্যাপারে আন্তরিক কিনা তা এখনই বলা যাচ্ছে না।"
আফগানিস্তানে হাক্কানি নেটওয়ার্ককে নিয়ে শান্তি চুক্তি করাটা এখন যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসনের আফগান নীতির প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
গতমাসে কাবুলে মার্কিন দূতাবাসে হামলার জন্য হাক্কানি জঙ্গি গ্র"পকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২৭ঘ.
bdnews24