জোহানেসবার্গ, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছেন।
দক্ষিণ আফ্রিকার আর্চ বিশপ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডেসমন্ড টুটুর ৮০ তম জন্মবার্ষিকীতে যোগ দিতে এ সপ্তাহে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল তার।
কিন্তু মঙ্গলবার দালাই লামার কার্যালয় থেকে জানানো হয়, দক্ষিণ আফ্রিকার জন্য ভিসার আবেদন জানানোর পর নির্ধারিত সময়ে মধ্যে ভিসা না পাওয়ায় তিনি সফর বাতিল করেছেন।
নোবেল শান্তি পুরস্কার জয়ী দালাই লামাকে চীন বিচ্ছিন্নতাবাদী মনে করে এবং দক্ষিণ আফ্রিকাকে ভিসা না দেওয়ার জন্য চাপ দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লামার কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, "আমরা এখন বুঝতে পারছি দক্ষিণ আফ্রিকা কেন দালাই লামাকে ভিসা দিতে বিড়ম্বনায় ভুগছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮০৫ঘ.
bdnews24