২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান শাসন ফিরে আসার শঙ্কায় আফগান নারীরা

আফগানিস্তানে প্রতি ১০ জন নারীর মধ্যে ৯ জনই তালেবান শাসন ফিরে আসার শঙ্কায় আতঙ্কিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 09:05 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে প্রতি ১০ জন নারীর মধ্যে ৯ জনই তালেবান শাসন ফিরে আসার শঙ্কায় আতঙ্কিত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা 'অ্যাকশন এইড' পরিচালিত এক জরিপে একথা জানা গেছে। 'দ্য টাইমস অব ইন্ডিয়া' জানায়, স¤প্রতি তালেবান নেতাদের সঙ্গে সরকারের সমঝোতার পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ১ হাজার আফগান নারীকে নিয়ে মতামত জরিপ চালায় অ্যাকশন এইড। বৃহস্পতিবার প্রকাশিত এ জরিপের ফলে জানানো হয়, ৬৬ শতাংশ আফগান নারী মনে করে ১০ বছর আগে তালেবান শাসনামলের তুলনায় এখন তারা অনেক বেশি নিরাপদ। ৭২ শতাংশ মনে করে ১০ বছর আগের তুলনায় এখন তাদের জীবন অনেক ভালো কাটছে। জরিপের প্রতিবেদনে আরো বলা হয়, তালেবান শাসন ফিরে আসার ভয় করছেন যারা তাদের প্রতি পাঁচ জনের একজন নিজের মেয়ের পড়াশোনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনা অভিযানের ১০ বছর পূর্ণ হবে। যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোর নারীদের নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মতে, এখন পর্যন্ত নারীদের নীতি নির্ধারণী পর্যায়ে অন্তর্ভুক্ত না করার বিষয়টি উদ্বেগজনক। অ্যাকশন এইডের ডিরেক্টর অব পলিসি বেলিন্ডা ক্যালাগাস বলেন, আফগানিস্তানের সংবিধান থেকে বহুদূরে থাকা নারী ও পুরুষের সমান অধিকারের জন্য সবপক্ষকে একমত হতে হবে, এবং মেয়েদের পড়াশোনা, অর্থনৈতিক কাজ করা এবং সাধারন জীবনযাত্রায় অংশগ্রহণ করার অধিকার- এরমধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আফগানিস্তানে অ্যাকশন এইডের আবাসিক প্রতিনিধি পিভি কৃষ্ণন বলেন, নীতি নির্ধারণী পর্যায় থেকে নারীরা বাদ পড়লে দেশ শুধু তাদের অর্জনই হারাবে না, বরং সমাজ আরো অস্থিতিশীল হয়ে পড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫০০ ঘ.