তিউনিস, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উৎখাত হয়ে পলাতক প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বেন আলি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তিউনিসিয়া।
বিবিসি প্রকাশিত প্রতিবেদনে তিউনিসিয়ার বিচারমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে একথা জানানো হয়েছে।
বিচারমন্ত্রী লাজহার কারুই চেবি বলেছেন, এ মাসের শুরুর দিকে সৌদি আরবে পালিয়ে যাওয়া বেন আলিকে আটকের জন্য তিউনিসিয়া আন্তর্জাতিক পুলিশ ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে।
সম্পত্তি চুরি এবং বৈদেশিক মুদ্রা পাচারের জন্য বেন আলির বিচার করা উচিত বলে মন্তব্য করেন চেবি।
তিনি বলেন, অবৈধভাবে সম্পদ হস্তগত করা এবং বিদেশে তহবিল পাচারের জন্য বেন আলি, তার বউ লায়লা এবং পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজা হচ্ছে।
চেবি জানান, বেন আলির পরিবারের ৭ সদস্য স
bdnews24