২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ২১

সুদানের সেনাবাহিনী ও দারফুরের দুটি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের সংঘর্ষে ২১ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

খার্তুম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সুদানের সেনাবাহিনী ও দারফুরের দুটি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের সংঘর্ষে ২১ জন নিহত হয়েছে। শুক্রবার সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ দারফুরের নিয়ালা প্রদেশের রাজধানী ও উত্তর দারফুরের আল ফাশের প্রদেশের রাজধানীর সংযোগ সড়কে সেনাসদস্যদের ওপর জাস্টিস অ্যান্ড ইকুয়্যালিটি মুভমেন্ট (জেইএম) ও সুদান লিবারেশন আর্মি (এসএলএ)-এর সদস্যরা আকস্মিক হামলা চালালে এ সংঘর্ষ হয়। সুদানের সেনাবাহিনীর মুখপাত্র আল-সওয়ারমি খালেদ রয়টার্সকে বলেন, "আমরা জেইএম ও এসএলএ-এর ১৩ সদস্যকে হত্যা করেছি এবং সেনাবাহিনীর ৮ সদস্যকে হারিয়েছি।" খালেদ জানান, ওই অঞ্চলের বড় একটি অংশ এখন বিদ্রোহী মুক্ত বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সা