২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগবোকে ক্ষমতা থেকে সরাতে শক্তিপ্রয়োগের আহ্বান ওয়াত্তারার

শক্তি প্রয়োগ করেই আইভরি কোস্টের ক্ষমতা দখল করে রাখা প্রেসিডেন্ট ল্যঁরা বাগবোকে সরাতে হবে জানিয়েছেন প্রতিপক্ষ আনাসালে ওয়াত্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 08:41 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

আবিদজান, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শক্তি প্রয়োগ করেই আইভরি কোস্টের ক্ষমতা দখল করে রাখা প্রেসিডেন্ট ল্যঁরা বাগবোকে সরাতে হবে জানিয়েছেন প্রতিপক্ষ আনাসালে ওয়াত্তারা। তিনি মনে করেন এটিই এখন একমাত্র পথ। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ওয়াত্তারা এ কথা বলেন। সাক্ষাৎকারে ওয়াত্তারা বলেন, আইভরি কোস্টের সাধারণ জনগণ নয়, বাগবোর ওপরই আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা উচিৎ। সর্বশেষ ল্যঁরা বাগবো ও কেনিয়ার প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গার মধ্যস্থতা প্রত্যাখ্যাত হওয়ার একদিন পর ওয়াত্তারা এ কথা বলেন। এর আগে আইভরি কোস্টে রাজনৈতিক অচলাবস্থার ক্ষেত্রে অগ্রগতির আভাস দিয়েছিলেন আফ্রিকান ইউনিয়নের দূত ও কেনিয়ার প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। বাণিজ্যিক নিষেধাজ্ঞা অথবা বলপ্রয়োগের মুখোমুখি হতে পারে মর্মে তিনি ল্যঁরা বাগবোকে সতর্ক করলে বুধবার মধ্যস্থতাকারী হিসেবে বাগবো তাকে প্রত্যাখ্যান করে। আইভরি কোস্ট ছেড়ে যাওয়ার সময় তিনি বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের জানান, "আইভরি কোস্টে সমস্যার শান্তির্পূর্ণ সমাধানের সময় শেষ হয়ে যাচ্ছে।" এদিকে, পশ্চিম আফ্রিকার সেনাপ্রধান নির্দেশ পাওয়ামাত্র অভিযান শুরু জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। গত বছরের ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বাগবোর প্রতিপক্ষ আলাসানে ওয়াত্তারাই জয়ী হয়েছে বলে মনে করে আন্তর্জাতিক মহল। তারা চায় বাগবো যত দ্রুত সম্ভব ওয়াত্তারার হাতে ক্ষমতা ছেড়ে দিক। দেশটির নির্বাচন কমিশনের ফলাফলেও ওয়াত্তারা বিজয়ী হয়েছেন। কিন্তু ওই ফলাফল প্রত্যাখ্যান করে সাংবিধানিক পরিষদের সহায়তায় পুনরায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাগবো। আন্তর্জাতিক স