২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে মুসলিমবিরোধী মনোভাবের বিরুদ্ধে লড়বেন ওয়ারসি

ব্রিটেনে মুসলিম বিরোধী মনোভাবের বিরুদ্ধে লড়বেন ক্ষমতাসীন কনজারভেটিভ দলের কো-চেয়ারম্যান ও মন্ত্রিসভার প্রথম মুসলিম নারী সদস্য ব্যারোনেস ওয়ারসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ব্রিটেনে মুসলিম বিরোধী মনোভাবের বিরুদ্ধে লড়বেন ক্ষমতাসীন কনজারভেটিভ দলের কো-চেয়ারম্যান ও মন্ত্রিসভার প্রথম মুসলিম নারী সদস্য ব্যারোনেস ওয়ারসি। লিচেস্টার ইউনিভার্সিটিতে একটি ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত করা লিখিত বক্তব্যে ওয়ারসি বলেছেন, ব্রিটেনে মুসলিম বিরোধী মনোভাব এখন সান্ধ্যভোজের টেবিলের আলোচনার বিষয় নেই। অনেকাংশে সামাজিকভাবে গ্রহণ করা হয়েছে এ মনোভাব। ওয়ারসির বক্তব্যের সারাংশ বৃহস্পতিবার ব্রিটেনের প্রভাবশালী দৈনিক টেলিগ্রাফ-এ প্রকাশিত হয়েছে। মন্ত্রী হিসেবে নিজের অবস্থানকে কাজে লাগিয়ে ব্রিটেনে চলমান এ মুসলিম বিরোধী মনোভাবের বিরুদ্ধে লড়বেন বলে জানান পাকিস্তানি বংশোদ্ভূত ওয়ারসি। মুসলমানদেরকে মধ্যপন্থী ও উগ্রপন্থী হিসেবে বিভাজনের বিষয়েও সতর্ক করেন তিনি। ওয়ারসি বলেন, এ ধরনের তকমা লাগিয়ে দেওয়ায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। ইসলাম সম্পর্কে ভাসা ভাসা আলোচনা তুলে ধরার জন্য গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, "গণমাধ্যমসহ অন্যান্যদের ইসলাম সম্পর্কে খণ্ডিত আলোচনার উপস্থাপন ইসলামে বিশ্বাসীদের প্রতি ব্রিটনদের সহনশীলতা কমিয়ে দেওয়ার জন্য দায়ী।" গত বছর ব্রিটেন সফরকালে পোপ ষোড়ষ বেনেডিক্টের ইসলাম ফোবিয়ার প্রচারের সমালোচনা করেন ওয়ারসি। ইউরোপবাসী ও সেখানকার মুসলিম নাগরিকদের মধ্যে পারস্পারিক বোঝাপড়া সংহত করার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য তিনি পোপের প্রতি আহ্বান জানান। ওয়ারসি বলেন, গুটিকয়েক মুসলমান সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে। তাই অল্প কয়েক জন দুষ্ট লোকের জন্য পুরো মুসলিম জনগোষ্ঠীকে দোষারোপ করা উচিত নয়। তবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রত্যাখ্যান করার ক্ষেত্রে নিজেদের অবস্থান আরো স্পষ্ট করার জন্য মুসলিম স