ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইভরি কোস্টে রাজনৈতিক অচলাবস্থার ক্ষেত্রে অগ্রগতির আভাস দিয়েছেন আফ্রিকান ইউনিয়নের দূত ও কেনিয়ার প্রধানমন্ত্রী রেইলা ওদিঙ্গা।
দেশটির রাষ্ট্রক্ষমতা দখল করে রাখা প্রেসিডেন্ট ল্যঁরা বাগবোর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান ওদিঙ্গা।
বিবিসি মঙ্গলবার এ খবর জানায়।
আফ্রিকান ইফনিয়নভুক্ত দেশগুলো বাগবোকে ক্ষমতা হস্তান্তরের জন্য চাপ দিলেও বাগবো তা প্রত্যাখ্যান করেন।
বিষয়টি নিয়ে আফ্রিকার বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান বাগবোর সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনা করলেও পরিস্থিতির কোনো অগ্রগতি হয়নি।
এ অবস্থায় কেনিয়ার প্রধানমন্ত্রী ওদিঙ্গার কার্যকর আলোচনার দাবি পরিস্থিতির অগ্রগতি হচ্ছে বলেই আভাস পাওয়া যাচ্ছে।
তবে ঠিক কী ধরনের অগ্রগতি হয়েছে এ সম্পর্কে প্রতিবেদনে কোনোকিছু জানানো হয়নি।
আইভরি কোস্টে গত বছরের ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বাগবোর প্রতিপক্ষ আলাসানে ওয়াত্তারাই জয়ী হয়েছে বলে মনে করে আন্তর্জাতিক মহল। তারা চায় বাগবো যত দ্রুত সম্ভব ওয়াত্তারার হাতে ক্ষমতা ছেড়ে দিক।
দেশটির নির্বাচন কমিশনের ফলাফলেও ওয়াত্তারা বিজয়ী হয়েছেন। কিন্তু ওই ফলাফল প্রত্যাখ্যান করে সাংবিধানিক পরিষদের সহায়তায় পুনরায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাগবো।
আন্তর্জাতিক স
bdnews24