সান ফ্রান্সিসকো/লন্ডন, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বখ্যাত কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী স্টিভ জবস আবারও 'চিকিৎসাজনিত ছুটি' তে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এক ই-মেইল বার্তায় তিনি তার সহকর্মীদের জানান, স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার জন্য তিনি সাময়িক এই বিরতি নেবেন। বিবিসিসূত্রে সোমবার এ খবর জানা গেছে।
ক্যান্সার থেকে সেরে ওঠা ৫৫ বছর বয়সী জবস সহকর্মীদের কাছে পাঠানো ই-মেইল বার্তায় বলেন, "আমার অনুরোধের পরিপ্রেক্ষিতে বোর্ড অব ডিরেক্টরস আমার ছুটি মঞ্জুর করেছে যেন আমি আমার স্বাস্থ্যের দিকে নজর দিতে পারি।"
তিনি আরো বলেন, "আমি অ্যাপলকে ভীষণ ভালোবাসি। আশা করছি দ্রুত আমি ফিরে আসবো।"
জবসের এই ঘোষণার পর খুব দ্রুত প্রতিষ্ঠানটির শেয়ারের দর ৮ শতাংশ নেমে যায় বলে রয়টার্স জানায়।
২০০৪ সালের পর তৃতীয় বারের মতো তিনি চিকিৎসাজনিত ছুটিতে গেলেন।
দুইবছর আগে পাকস্থলী প্রতিস্থাপনের জন্য ছয় মাসের ছুটিতে ছিলেন জবস।
তবে তিনি ঠিক কতদিন ছুটিতে থাকবেন এ ব্যাপারে কোনোকিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১৭ ঘ.
bdnews24