২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মিনিবাস বিস্ফোরণে নিহত ১৫

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি মিনিবাস বিস্ফোরণে অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 08:37 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি মিনিবাস বিস্ফোরণে অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছে। পুলিশসূত্রে বিবিসি সোমবার এ খবর জানায়। খাইবার পাখতুনখোয়া প্রদেশের হেঙ্গু জেলায় একটি যাত্রীবাহী মিনিবাসের ভেতর বিস্ফোরণ হলে এই ঘটনা ঘটে। ভ্যানটি ১৮ জন যাত্রী নিয়ে হেঙ্গু থেকে নিকটবর্তী খোট-এর উদ্দেশে যাচ্ছিল। মিনিবাসের ভেতরে বোমা পাতা ছিল নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই ঘটনা ঘটেছে এ বিষয়টি এখনো পরিষ্কার নয় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছে। জ্বালানি হিসেবে পেট্্রল থেকে গ্যাসের দাম কম হওয়ায় পাকিস্তানের অধিকাংশ যান-বাহন গ্যাসে চলে। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, মিনিবাসের দুটি গ্যাস সিলিন্ডারই তিনি বিধ্বস্ত অবস্থায় দেখতে পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩৬ ঘ.