২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রী লঙ্কায় বন্যা: জরুরি সহায়তার আহ্বান জাতিসংঘের

শ্রী লঙ্কার বন্যা দুর্গতদের জরুরি সহায়তা দেওয়ার জন্য দাতা সংস্থা ও দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 05:26 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রী লঙ্কার বন্যা দুর্গতদের জরুরি সহায়তা দেওয়ার জন্য দাতা সংস্থা ও দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিবিসি জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে বন্যায় দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে তিন লাখের বেশি মানুষ। জাতিসংঘের মানবিক ত্রাণ কর্মসূচির সমন্বয়ক নিয়ো বান শনিবার এক বিবৃতিতে বলেন, "খাবার, বিশুদ্ধ পানি ও মশারির মতো জরুরি প্রয়োজন মেটাতে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য আমি দাতাদের প্রতি আহ্বান জানাচ্ছি।" তিনি জানান, শ্রী লঙ্কার বন্যা দুর্গতদের জন্য জরুরি সহায়তা চেয়ে জাতিসংঘের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় শ্রী লঙ্কার পূর্ব ও মধ্যাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য বৃষ্টিপাত কমায় গত কয়েক দিনে ওইসব অঞ্চল থেকে বন্যার পানিও সরতে শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২৩১৫