ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইভরি কোস্টের ক্ষমতা দখল করে থাকা ল্যঁরা বাগবো প্রেসিডেন্ট পদের দাবি থেকে সরে দাঁড়ালে ঐকমত্যের সরকার গঠন করা সম্ভব বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসোফু বামবা।
বিবিসির হার্ডটক অনুষ্ঠানে বামবা বলেন, নির্বাচনী ফলাফল নিয়ে কোনো সমঝোতা সম্ভব নয়। কিন্তু তারপরও বাগবোর অনুসারীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত আলাসানে ওয়াত্তারা।
বামবা আরো বলেন, "বাগবো নির্বাচনে হেরেছেন। এটি তাকে মেনে নিতে হবে, তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে, আর তারপরই সমঝোতা সম্ভব।"
বামবা আরো যোগ করেন, "বাগবো একা নন। তার অনুসারী-সমর্থক রয়েছে, তার দলে যোগ্য ও দক্ষ ব্যক্তি রয়েছে। এদের নিয়ে আমরা কাজ করতে প্রস্তুত। একটি বড় পরিসরের মন্ত্রিসভার মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে।"
ইউসোফু বামবা জাতিসংঘে ওয়াত্তারা মনোনীত আইভরি কোস্টের রাষ্ট্রদূত। এ ছাড়া অন্যান্য বেশ কয়েকটি দেশে বর্তমানে ওয়াত্তারা মনোনীত প্রতিনিধিরা আইভরি কোস্টের কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আইভরি কোস্টে ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বাগবোর প্রতিপক্ষ আলাসানে ওয়াত্তারাই জয়ী হয়েছে বলে মনে করে আন্তর্জাতিক মহল। তারা চায় বাগবো যত দ্রুত সম্ভব ওয়াত্তারার হাতে ক্ষমতা ছেড়ে দিক।
দেশটির নির্বাচন কমিশনের ফলাফলেও ওয়াত্তারা বিজয়ী হয়েছেন। কিন্তু ওই ফলাফল প্রত্যাখ্যান করে সাংবিধানিক পরিষদের সহায়তায় পুনরায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাগবো।
আন্তর্জাতিক স
bdnews24