করাচি, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ধর্ম অবমাননা (ব্লাসফেমি ল) আইনে কোনো ধরনের পরিবর্তনের বিরুদ্ধে পাকিস্তানের করাচিতে মিছিল করেছে অর্ধলক্ষাধিক মানুষ।
রোববারের ওই মিছিলে ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেয় বলে পুলিশ জানিয়েছে।
পাকিস্তানের ধর্মীয় রক্ষণশীলতার শক্তি ক্রমশ বেড়ে যাওয়ার যে ধারা তা প্রতিরোধের চেষ্টা প্রায় অসম্ভব প্রমাণিত করলো এই বিক্ষোভ।
বিক্ষোভ চলাকালীন পাকিস্তানের কট্টরপন্থী ধর্মীয় দলগুলোর নেতারা আইনে যে কোনো ধরনের পরিবর্তনের বিপক্ষে বক্তৃতা দেন।
এসময় তারা পাকিস্তানের বৃহত্তম প্রদেশ পাঞ্জাবের গভর্নর সালমান তাসিরের হত্যাকারী মুমতাজ কাদরিকে সমর্থন জানান।
নিহত গভর্নর সালমান তাসির ধর্ম অবমাননা আইনে পরিবর্তন চেয়েছিলেন।
গত মঙ্গলবারই তাসির ইসলামাবাদে নিজেরই এক দেহরক্ষী মালিক মুমতাজ হুসেইন কাদরির গুলিতে মারা যান।
জামায়াত-ই-ইসলামির প্রধান সৈয়দ মুনাওয়ার হাসান বলেন, তাসিরের মৃত্যুতে শোক করার কোনো দরকার নেই।
বারলভি স
bdnews24