গাজা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলে রকেট হামলা বন্ধের আহ্বান জানাতে গাজায় গেরিলা দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার কথা জানিয়েছে হামাস। ইসরায়েলে গেরিলাদের রকেট হামলার কারণে নতুন করে ইসরাইলি অভিযান হওয়ার আশঙ্কা করছে ফিলিস্তিন।
ফিলিস্তিনি গেরিলা দল হামাস গাজায় ২০০৯ সালের জানুয়ারিতে তিন সপ্তাহের বড় ধরনের ইসরায়েলি অভিযানের মতো নতুন কোনো অভিযান এড়াতে চায়। এ আলোচনা তারই ইঙ্গিত। জানুয়ারির ওই অভিযানে ১৪ শ ফিলিস্তিনি এবং ১৩ ইসরায়েলি নিহত হয়েছিলো।
হামাস কর্মকর্তা আয়মান তাহা বলেছেন, "আমরা এেেক্ষত্রে বিদ্যমান পস্থিতি নিয়ে অন্যান্য গেরিলা দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি। তিনি বলেন, হামাস মাঠ পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায়। তারা এও চায় যে দলগুলো জাতীয় চুক্তিতে নতুন করে প্রতিশ্র"তিবদ্ধ হোক।"
এ চুক্তি বলতে তিনি দু বছর আগে ইসরায়েলে রকেট ও মর্টার হামলা বন্ধে জঙ্গি দলগুলোর সঙ্গে গাজার হামাস শাসকদের উপনীত চুক্তির কথা উল্লেখ করেন।
স
bdnews24