২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় আবারো মেয়র খুন

মেক্সিকোয় আবারো এক মেয়র নিহত হয়েছেন। একটি ছোট শহরের মেয়র সউল ভেরার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 06:57 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

মেক্সিকো, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোয় আবারো এক মেয়র নিহত হয়েছেন। একটি ছোট শহরের মেয়র সউল ভেরার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমসূত্রে শুক্রবার এ খবর জানা গেছে। মাদকবিরোধী অভিযানের জেরে গত বছর দেশটিতে ১৩ জন মেয়র খুন হন। জানা গেছে, শুক্রবার দুপুরে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় কোয়াহুইলা প্রদেশের জারাগোজা শহর থেকে ২শ' মাইল দূরে মহাসড়কে সউলের লাশ পাওয়া যায়। সাউল গত সপ্তাহের মাঝামাঝি সময় থেকে নিখোঁজ ছিলেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভেরার লাশের সামনে গুলির অসংখ্য খোসা পাওয়া গেছে। সউলের হত্যাকাণ্ডের মাধ্যমে আবারো প্রমাণিত হলো স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা এখনো দেশের অপরাধী চক্রের হামলার লক্ষ্য। ক্ষমতায় আসার পর ২০০৬ সালে প্রেসিডেন্ট ফিলিপ ক্যাল্ডেরন মেক্সিকোয় মাদকবিরোধী অভিযানের ঘোষণা দেন। এরপর থেকে গত চার বছরে দেশটিকে মাদক সংশ্লিষ্ট সহিংসতায় ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/সিআর/১২৫২ ঘ.