২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে বিস্ফোরণে পুলিশ কর্তকর্তা নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরক বোঝাই ব্যাগের বিস্ফোরণে এক পুলিশ নিহত ও দুই বেসামরিক নাগরিক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 07:38 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

কাবুল, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরক বোঝাই ব্যাগের বিস্ফোরণে এক পুলিশ নিহত ও দুই বেসামরিক নাগরিক আহত হয়েছে। মঙ্গলবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। কর্তৃপক্ষ দাবি করেছে, কাবুলে এ ধরনের ঘটনা বিরল। গত বছর সংসদীয় নির্বাচনের আগে সেপ্টেম্বরে কাবুলে কিছু বিক্ষিপ্ত হামলা হয়েছিল। পুলিশ জানিয়েছে, বিস্ফোরক বোঝাই ব্যাগটি নিকটবর্তী একটি সেতুতে পেতে রাখা হয়েছিল। এক পুলিশ কর্মকর্তা যখন ওই ব্যাগটি খুলতে যান তখনই সেটি বিস্ফোরিত হয়। তবে কী লক্ষ করে এই ব্যাগ বোঝাই বিস্ফোরক সেখানে রাখা হয়েছিল সে বিষয়টি পরিষ্কার নয়। গত মাসে দুই আত্মঘাতী বোমা হামলাকারী কাবুলে আফগান সেনাবহনকারী একটি বাসে হামলা চালায়। ওই হামলায় ৫ জন নিহত ও ৯ জন আহত হয়। ওই হামলার দায়িত্ব স্বীকার করেছিল তালেবান। গত বছরের মে মাসের পর কাবুলে ওটিই ছিল সবচেয়ে বড় হামলা। মে মাসে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৬ জন বিদেশি সেনা নিহত হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২১ ঘ.