২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি পশ্চিমা গোয়েন্দা বিমান ভূপাতিত করেছে ইরান

ইরানের রেভল্যুশনারী গার্ডরা পারস্য উপসাগরে দুইটি 'পশ্চিমা চালক বিহীন গোয়েন্দা বিমান' গুলি করে ভূপাতিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ইরান, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ইরানের রেভল্যুশনারী গার্ডরা পারস্য উপসাগরে দুইটি 'পশ্চিমা চালক বিহীন গোয়েন্দা বিমান' গুলি করে ভূপাতিত করেছে। ঊর্ধ্বতন এক ইরানি কমান্ডারের উদ্ধৃতি দিয়ে ফার্স বার্তা সংস্থা রোববার একথা জানিয়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ডের বিমান বাহিনী শাখার প্রধান আমির আলি হাজিজাদেহ বলেন, "আমাদের বাহিনী শত্র"পক্ষের বহু অত্যাধুনিক এবং চালক বিহীন বিমান ভূপাতিত করেছে........ পারস্য উপসাগরে দুটি গোয়েন্দা বিমানও আমরা গুলি করে ভূপাতিত করেছি। কিন্তু এবারই আমরা প্রথম একথা ঘোষণা করলাম।" বিমান দুটি কখন ভূপাতিত করা হয়েছে সে সম্পর্কে তিনি কিছু বলেন নি। তবে বিমান দুটি পশ্চিমা চালক বিহীন গোয়েন্দা বিমান ছিলো বলে জানান হাজিজাদেহ। ইরানের এ দাবি নিরপেক্ষ কোনো সূত্রে যাচাই করা যায়নি। আজিজাদেহ বলেন, চালক বিহীন বিমান প্রধানত ইরাক এবং আফগানিস্তানে ব্যবহৃত হচ্ছে। তবে আমাদের আকশসীমায়ও চালক বিহীন বিমান হানার কিছু ঘটনা ঘটেছে। উল্লেখ্য, ইরান থেকে উপসাগরের অন্য অংশে বাহরাইনে মোতায়েন আছে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর। ইরান গত আগস্টে নিজ দেশে চালক বিহীন বিমান তৈরির কথা জানিয়েছিলো। এর পাল্লা ১ হাজার কিলোমিটার (৬২০ মাইল) এবং তা দুইটি ২৫০-পাউণ্ড (১১৫ কেজি) বোমা বহনে সক্ষম বলে জানায় তারা। পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে ইরানের প্রধান দুই শত্র"দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানে শেষ অস্ত্র হিসাবে সামরিক হামলার সম্ভাবনা নাকচ করেনি। এ আশঙ্কার মুখে ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, তারা আক্রান্ত হলে গুরুত্বপূর্ণ তেল বাণিজ্যপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৬ ঘ.