২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে শনিবার যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

পেশাওয়ার, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে শনিবার যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জঙ্গি নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তানের মির আলী শহরে চারটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। প্রথম হামলায় নিহত হয়েছে ৭ জঙ্গি। এর কিছুক্ষণ পরই আরো দুটি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয় আরো ৪ জঙ্গি। এরপর মিরানশাহ শহরে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে আরো ৪ জঙ্গি। তবে কোনো নিরপেক্ষ সূত্রে এখবর নিশ্চিত জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৫ ঘ.