মস্কো, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সমাবেশ করতে দেওয়ার দাবি ও ধনকুবের খোদোরকভস্কির সাজার প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়া ১৩০ জনকে আটক করেছে রাশিয়ার পুলিশ।
নতুন বছরের প্রাক্কালে শুক্রবার মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বিক্ষোভ মিছিল থেকে তাদের আটক করা হয়।
বিরোধী দল সমর্থিত একটি বেসরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, তীব্র ঠাণ্ডার মধ্যে দেড় হাজার মানুষ মস্কোয় বিক্ষোভ মিছিলে যোগ দেয়। সেখান থেকে ৭০ জনকে আটক করা হয়।
ওদিকে সেন্ট পিটার্সবার্গ থেকে ৬০ জনের মতো বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক হওয়ার আগে খোদোরকভস্কির সাজার প্রতি ইঙ্গিত করে বিরোধী দলীয় নেতা বোরিস নেমতসোভ সাংবাদিকদের বলেন, "কর্মকর্তারা যাতে তাদের কাণ্ডজ্ঞান ফিরে পান সেজন্য আমরা এখানে এসেছি। গতকাল তারা রাশিয়াকে অসম্মান করেছে।"
রাশিয়ার সংবিধানের ৩১ ধারা অনুযায়ী নাগরিকদের সমবেত হয়ে কথা বলার অধিকার রক্ষায় ঐতিহ্যগতভাবে বিরোধীদলীয় নেতাকর্মীরা ৩১ দিনের মাসগুলোতে শেষদিন মস্কোর ট্রিউম্ফ স্কয়ারে সমবেত হয়ে বিক্ষোভ করে।
বৃহস্পতিবার মস্কোর একটি আদালত খোদোরকভস্কিকে আরো ৬ বছরের সাজা দেওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধরা প্রধানমন্ত্রী ভ
bdnews24