২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা, আলোচনার জন্য পাকিস্তানকে ভারতের আমন্ত্রণ

রোববার অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমস দেখার জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস এম কৃষ্ণা। আর এর সুবাদে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ারও সুযোগ পাওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 02:19 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

নয়া দিল্লি, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) রোববার অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমস দেখার জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস এম কৃষ্ণা। আর এর সুবাদে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ারও সুযোগ পাওয়ার আশা প্রকাশ করেছেন তিনি। এনডিটিভি নিউজ চ্যানেলে বুধবার এক মন্তব্যে কৃষ্ণা বলেন, "কমনওয়েলথ গেমসে অন্তত কয়েকটি খেলা দেখার জন্য আমরা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে স্বাগত জানাচ্ছি। আর এতে করে তিনি আবারো আমাদের আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন বলে আশা করছি।" উল্লেখ্য, ৩ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত নয়া দিল্লিতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৬৬ টি জন মারা যাওয়ার ঘটনায় পাক - ভারত শান্তি আলোচনা বিঘি