ব্রাসিলিয়া, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রাজিলের জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডিলমা রৌসেফ রোববার এক টেলিভিশন বিতর্কে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে তুমুল আক্রমণের শিকার হয়েছেন।
দুর্নীতির অভিযোগ ও ইরানের সঙ্গে ক্ষমতাসীনদের সম্পর্ক নিয়ে তার ওপর এই আক্রমণ চালানো হয়।
রৌসেফ রোববারের টেলিভিশন বিতর্কের শুরু থেকেই আত্মরক্ষামূলক অবস্থান গ্রহণ করেন। কিন্তু অন্য তিন প্রার্থী এ প্রসঙ্গগুলো নিয়ে একের পর এক আক্রমণ চালানো শুরু করেন।
জোসে সেরা লুলার পররাষ্ট্র নীতির সমালোচনা করেন।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে লুলার দু'বার বৈঠকের কথা উল্লেখ করে সেরা বলেন, "সা
bdnews24