জাতিসংঘ , সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---------জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের ভাষণের প্রতিবাদ করে সাধারণ অধিবেশন থেকে বেরিয়ে গেছেন যুক্তরাষ্ট্র , ইউরোপীয় ইউনিয়ন এবং এদের মিত্র দেশের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার নিউ ইয়র্কের ভাষণে তিনি বলেছেন , যুক্তরাষ্ট্রের যেসব সরকারি কর্মকর্তা এবং কূটনীতিকরা বিশ্বাস করেন ইসলামি জঙ্গী আল কায়েদা বিমান অপহরণের মাধ্যমে সন্ত্রাসী হামলা চালিয়ে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গুড়িয়ে দিয়েছে তারাই এ হামলার পিছনে রয়েছে।
বেশিরভাগ মার্কিন জনগণ , বিশ্বের অধিকাংশ রাষ্ট্র এবং রাজনীতিবীদরা এ বক্তব্যের সঙ্গে একমত বলে আরোও মন্তব্য করেছেন আহমেদিনেজাদ।
অন্যদিকে আহমেদিনেজাদের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে হোয়াইট হাউস ও ইউরোপীয় ইউনিয়ন।
হোয়াইট হাউসের মুখপাত্র বিল বার্টন বলেছেন , মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মনে করেন আহমেদিনেজাদের এ বক্তব্য অত্যন্ত নিষ্ঠুর ও অশোভন । বিশেষ করে যে শহরে ৯/১১ এর সন্ত্রাসী হামলা হয়েছে এমন শহরে তিনি এ কথা বলেছেন।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান ক্যাথেরিনা এস্টন বলেছেন , '' এ বক্তব্য খুবই জঘন্য এবং অগ্রহণযোগ্য। '[
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/জিএনএ/১৬৫৫ঘ
bdnews24