২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিকারাগুয়ার কূটনীতিক নিউ ইয়র্কে মৃত অবস্থায় উদ্ধার

নিউ ইয়র্কের ব্রোনেস্কের একটি অ্যাপার্টমেন্টে নিকারাগুয়ার কূটনীতিক চেসার মার্কাদোকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ সময় জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছিল বলে বৃহস্পতিবার কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2010, 06:03 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নিউ ইয়র্কের ব্রোনেস্কের একটি অ্যাপার্টমেন্টে নিকারাগুয়ার কূটনীতিক চেসার মার্কাদোকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ সময় জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছিল বলে বৃহস্পতিবার কর্মকর্তারা জানিয়েছেন। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, মার্কাদোকে ধারালো ছুরি দিয়ে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। তবে পুলিশি তদন্ত সম্পর্কে বিস্তারিত আর কোনোকিছু জানানো হয়নি। এনওয়াই১ টেলিভিশন পুলিশের সূত্রে জানিয়েছে, মার্কাদোর গলা কাটা ছিল এবং একটি ছুরি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। জাতিসংঘে নিকারাগুয়ার স্থায়ী প্রতিনিধি দানিলো রোসালেস দিয়াস তার মৃত্যু সম্পর্কে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৫ঘ.