২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ভ্রমণে সতর্কতা জারি অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের

ভারতের রাজধানী নয়া দিল্লিতে পর্যটন বাসে হামলার একদিন পর সোমবার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ভারত ভ্রমণে সতর্ক করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 04:21 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

নয়া দিল্লি, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের রাজধানী নয়া দিল্লিতে পর্যটন বাসে হামলার একদিন পর সোমবার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ভারত ভ্রমণে সতর্ক করে দিয়েছে। নয়া দিল্লির বিখ্যাত জামা সমজিদের সামনে রোববার দুষ্কৃতকারীরা পর্যটন বাসে গুলি চালালে দুজন তাইওয়ানের নাগরিক আহত হয়। ভারতের সঙ্গে একটি ক্রিকেট লীগে অংশ নেওয়ার জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেট দল ভারতে অবতরণের পর অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়ার উপদেষ্টারা বলেছেন, "কমনওয়েলথ গেমস চলাকালে নয়া দিল্লিতে অস্ট্রেলীয়রা সতর্ক থাকবেন।" আগামী ৩ থেকে ১৪ অক্টোবর দিল্লি