লিভারপুল, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বন্যায় বিধ্বস্ত বাড়ি-ঘর ও স্কুল নির্মাণসহ কৃষি উৎপাদন নতুন করে শুরুর জন্য রোববার পাকিস্তানকে আরো ৭ কোটি পাউন্ড সাহায্যের প্রতিশ্র"তি দিয়েছে যুক্তরাজ্য।
এর আগে পাকিস্তানকে ৬ কোটি ৪০ লাখ পাউন্ড সহায়তার প্রতিশ্র"তি দিয়েছিল যুক্তরাজ্য সরকার।
সেপ্টেম্বরের শুরুতে বন্যাদুর্গত এলাকাগুলো পরিদর্শন করেন ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ। পাকিস্তানের বন্যাকে বড় ধরনের বিপর্যয় আখ্যা দিয়ে তিনি বলেন, এ বন্যায় ২ কোটি পাকিস্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবাহিত রোগের ঝুঁকিও মারাত্মক বলে উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২৬ ঘ.
bdnews24