২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে ৫ সেনাসহ ৬ জন অপহৃত

ইরানের সংঘাতময় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ৫ সেনাসহ ৬ জন অপহৃত হয়েছে। পুলিশ শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

তেহরান, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের সংঘাতময় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ৫ সেনাসহ ৬ জন অপহৃত হয়েছে। পুলিশ শনিবার একথা জানিয়েছে। এ প্রদেশটিতে সুন্নি মুসলিম জঙ্গি গোষ্ঠী 'জুনদুল্লাহ' সক্রিয়। আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত সংলগ্ন এ অঞ্চলটি 'জুনদুল্লাহ' জঙ্গিদের অন্যতম ঘাঁটি। গত জুলাইয়ে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ২৮ জনকে হত্যা করেছিল এ জঙ্গি গোষ্ঠিটি। প্রদেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা হাদি মারাশির উদ্ধৃতি দিয়ে আধা-সরকারি বার্তা সংস্থা 'মেহর' জানিয়েছে, তিনি একথা বিশ্বাস করেননা যে, অপহরণকারীরা জুনদুল্লাহ'র সদস্য। কিন্তু অপহরণকারীরা অপহৃত ব্যক্তিদের ওই গোষ্ঠীটির কাছে বিক্রি করে দিতে পারে বলে তার ধারণা। মারাশি বলেছেন, "কোথায় জিম্মিদের অপহরণ করা হয়েছে তার খোঁজ আমরা পেয়েছি এবং তাদের দ্রুতই মুক্ত করতে পারব বলে আমরা আশাবাদী।" উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বাস দিয়ে যাওয়ার সময় ৫ সেনা ও ১ জন ব্যাংক কর্মীকে অপহরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএমটি/২১২৩ ঘ.