লন্ডন, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যে সফররত পোপ ষোড়শ বেনেডিক্টের ওপর হামলা পরিকল্পনার সন্দেহে শুক্রবার লন্ডনে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। (আরো তথ্যসহ)
পুলিশ একথা জানিয়েছে।
এ ঘটনার পরও পোপের সফরসূচিতে কোন পরিবর্তন আনা হয়নি। তবে পোপের নিরাপত্তাকেই এখন সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।
হামলার পরিকল্পনা পোপ সফরের সঙ্গে সম্পর্কিত কিনা বা হামলাটি কখন চালানো হত সেটিও পরিস্কার জানা যায়নি।
লন্ডনে সন্ত্রাস বিরোধী কর্মকর্তারা পোপের ওপর হামলার সম্ভাব্য হুমকির গোয়েন্দা তথ্য পাওয়ার পর ৫ জন গ্রেপ্তার হয়।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বয়স ২৬ থেকে ৫০- এর মধ্যে। তবে তাদের নাম জানা যায়নি। স্থানীয় সময় সকাল পৌনে ছয়টার (০৪৪৫ জিএমটি) দিকে তাদের গ্রেপ্তার হরা হয়।
পুলিশ মধ্য লন্ডন এবং উত্তর ও পূর্ব লল্ডনের আবাসিক এলাকায় কোন বিস্ফোরক আছে কিনা তা খুঁজে দেখেছে। কিন্তু তেমন কোন কিছুর সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, সফরের ব্যাপারে তাদের প্রস্তুতি আবারো যাচাই করে দেখা হয়েছে এবং সবকিছু ঠিকঠাক আছে।
তবে গ্রেপ্তার ঘটনার পর পোপের নিরাপত্তায় বাড়তি সতর্কতার প্রস্ততি চলছে। শুক্রবার পোপের ব্রিটেন সফরের দ্বিতীয় দিন।
উল্লেখ্য, চারদিনব্যাপী বিট্রেন সফরের দ্বিতীয় দিনে পোপ শুক্রবার লন্ডন সফর করছেন।
ওয়েস্টমিস্টিার অ্যাবেতে শুক্রবার পোপের উপিস্থিতিতে একটি প্রার্থণা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর, টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউন।
ব্রিটেন সফকালে কড়া নিরাপত্তায় থাকবেন পোপ। ভ্রমণের সময় বুলেটপ্র"ফ গড়িতে তিনি ভ্রমণ করবেন এবং তাকে ঘিরে রাখবেন নিরাপত্তা কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৩ঘ.
bdnews24