ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনায় গঠনমূলক অগ্রগতি হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বৃহস্পতিবার একথা বলেছেন।
দু'পক্ষের মধ্যে মধ্যস্থতা করতে ওই অঞ্চল সফরকালে এবিসি নিউজে এক সাক্ষাৎকারে হিলারি বলেন, "আমি বলব তারা গঠনমূলক পথেই এগুচ্ছে। আর এটা আমাদের জন্য খুবই স্বস্তিদায়ক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮১৮ ঘ.
bdnews24