২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ হাজার বন্দিকে ইরাকের জিম্মায় দেওয়ায় অ্যামনেস্টির উদ্বেগ

ইরাকি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বন্দি নিপীড়নের প্রমাণ থাকার পরও যুক্তরাষ্ট্র ১০ হাজার বন্দিকে ইরাকের জিম্মায় ছেড়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 07:28 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

লন্ডন, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বন্দি নিপীড়নের প্রমাণ থাকার পরও যুক্তরাষ্ট্র ১০ হাজার বন্দিকে ইরাকের জিম্মায় ছেড়ে দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি সোমবার একথা জানিয়েছে। গতমাসে ইরাকে মার্কিন অভিযান শেষ হওয়ার ধারাবাহিকতায় বন্দিদের হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক ম্যালকম স্মার্ট বলেন, "ইরাকি নিরাপত্তা বাহিনী বন্দিদের অধিকার লঙ্ঘণ করে থাকে এবং বন্দিদের সঙ্গে এমন ব্যবহারের জন্য তাদের অনুমতি দেওয়া আছে।" তিনি আরো বলেন, "যুক্তরাষ্ট্রের বন্দিদের অধিকার সংরক্ষণের ইতিহাস ভালো না হলেও হস্তান্তর করা বন্দিদের মানবাধিকারের বিষয়টি দেখা তাদের দায়িত্ব।" ইরাকে প্রায় ৩০ হাজার মানুষ বিনা বিচারে আটক রয়েছে। এর মধ্যে ১০ হাজার বন্দিকে ইরাকের জিম্মায় ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩২৪ঘ.