২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেনকে ধরা কিংবা মারা এখনো প্রধান কাজ: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার বলেছেন, নাইন ইলেভেন হামলার বর্ষপূর্তি পালনের এ সময়ে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ধরা অথবা মারাকেই যুক্তরাষ্ট্র এখনো সর্বাগ্রে প্রাধান্য দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 06:06 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার বলেছেন, নাইন ইলেভেন হামলার বর্ষপূর্তি পালনের এ সময়ে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ধরা অথবা মারাকেই যুক্তরাষ্ট্র এখনো সর্বাগ্রে প্রাধান্য দিচ্ছে। আল কায়েদার ২য় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরির কথা উললেখ করে ওবামা বলেন, "আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বিন লাদেন এবং জাওয়াহিরিকে পাকড়াও কিংবা হত্যা করা খুবই গুরুত্বপূর্ণ।" এক সাংবাদিক সম্মেলনে দেশি ও বিদেশি বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্নের জবাবে ওবামা বলেন, এতে আমাদের সমস্যা সমাধান না হলেও এ প্রশাসন এখনো এটিকেই সর্বোচ্চ অগ্রধিকার দিচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আল-কায়েদার ওপর চাপ বাড়ানোয় লাদেন আত্মগোপনে চলে গেছে। যুক্তরাষ্ট্রের চাপে তাদের তৎপরতা চালানো কঠিন হয়ে গেছে বলে ওবামা মন্তব্য করেন। তবে তিনি সতর্ক করে দিয়ে এও বলেন যে, ছোট ছোট দল এবং ব্যক্তিবিশেষের মার্কিন টার্গেটে আঘাত হানার সম্ভাবনা তিরোহিত হয়নি। কিন্তু তিনি বলেন, যুক্তরাষ্ট্র জঙ্গিদের এ হুমকি দূর করবে। তবে এতে কিছুটা সময় লাগবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১২০৪ঘ.