২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে কোরান পোড়ানো নিয়ে বিক্ষোভ, নিহত ১

নাইন ইলেভেন হামলার নবম বর্ষপূতিতে ফ্লোরিডা গির্জার কোরান পোড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে শুক্রবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্র-বিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষুদ্ধ জনতা ন্যাটোর একটি ঘাঁটিতে হামলা চালালে গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 10:35 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

কুন্দুজ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নাইন ইলেভেন হামলার নবম বর্ষপূতিতে ফ্লোরিডা গির্জার কোরান পোড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে শুক্রবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্র-বিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষুদ্ধ জনতা ন্যাটোর একটি ঘাঁটিতে হামলা চালালে গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়। প্রাদেশিক সরকারের এক মুখপাত্র একথা বলেছেন। বাদাখশান প্রদেশের গভর্নরের মুখপাত্র আমিন সোহালি বলেন, প্রায় ১০ হাজার মানুষ ঈদের নামাজ শেষে রাস্তায় নেমে আসে। এদের মধ্যে কেউ কেউ ন্যাটো ঘাঁটিতে পাথর ছুড়ে মারে। এসময় ঘাঁটি থেকে সেনারা গুলি ছুড়লে একজন নিহত হয়। ন্যাটো পরিচালনাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী (আইএসএএফ)ও মুখপাত্র বলেছেন, আইএসএএফ বাদাখশানের রাজধানী ফয়জাবাদে বিবেষ বিক্ষোভ সম্পর্কে সচেতন এবং তারা বিষয়টি তদন্ত করে দেখছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬১১ ঘ.