২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সেনা বাড়ানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের

আফগান যুদ্ধে ন্যাটোর প্রস্তাব অনুযায়ী আরো ২ হাজার সেনা পাঠানোর কোন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। পেন্টাগন মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 01:47 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান যুদ্ধে ন্যাটোর প্রস্তাব অনুযায়ী আরো ২ হাজার সেনা পাঠানোর কোন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। পেন্টাগন মঙ্গলবার একথা জানিয়েছে। আফগানিস্তানে নিযুক্ত ন্যাটো কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাউস ৭৫০ জন প্রশিক্ষকসহ বাড়তি ২ হাজার সেনা চেয়ে গত সপ্তাহে পেন্টাগনে অনুরোধ বার্তা পাঠান। ন্যাটো জোটের কর্মকর্তাদের পরামর্শেই তিনি এ অনুরোধ করেছিলেন। পেন্টাগনের মুখপাত্র কর্ণেল ডেভ লাপান বলেছেন, এ অনুরোধ আফগান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ন্যাটো বাহিনীর আরো সেনার দীর্ঘদিনের প্রয়োজনীয়তারই প্রতিফলন। কিন্তু লাপান বলেন, গত বছর ন্যাটো বাহিনীর চাহিদা অনুযায়ী ন্যাটো মিত্র দেশগুলো প্রশিক্ষক পাঠাতে ব্যর্থ হয়। তখন ওয়াশিংটন শূণ্যপদ পূরণের জন্য সাময়িকভাবে ৮৫০ সেনা মোতায়েন করেছিল। ওই সেনাদের এবছর দেশে ফেরার কথা রয়েছে। এরপর আর সেনা পাঠানোর কথা বিবেচনা করছে না যুক্তরাষ্ট্র। কারণ, আমরা চাই ন্যাটো প্রথমে এ প্রয়োজন মেটাক।" তাছাড়া প্রেসিডেন্ট বারাক ওবামা গত ডিসেম্বরে আফগানিস্তানে ৩০ হাজার বাড়তি সেনা পাঠিয়েছিলেন। ২০১১ সালের জুলাই থেকে এসব সেনা প্রত্যাহার শুরু হওয়ার কথা। কিন্তু এখন আবার বাড়তি সেনা পাঠানো হলে এ লক্ষ্যমাত্র ব্যাহত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৪ ঘ.