ভিয়েনা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরান পরমাণু বোমা তৈরি করছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ)।
সোমবার রয়টার্সের হাতে পাওয়া আইএইএ'র এক গোপন প্রতিবেদনে একথা বলা হয়েছে।
আইএইএ'র ঐ প্রতিবেদনে বলা হয়, গত মে মাস থেকে ইরান কম সমৃদ্ধ ইউরেনিয়াম অর্জনের ২ দশমিক ৮ টনের লক্ষ্যমাত্রা পূরণে তার উৎপাদন প্রায় ১৫ শতাংশ বাড়িয়েছে।
এতে বলা হয়, ইরান ক্ষেপণাস্ত্রে বহনসক্ষম পরমাণু বোমা তৈরি করতে পারে বলে আইএইএ উদ্বিগ্ন।
ইরান পরমাণু কর্মসূচির আড়ালে গোপনে পরমাণু বোমা তৈরি করছে বলে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো।
দেশটির পরমাণু কর্মসূচি বন্ধ করার জন্য তেহরানের ওপর স
bdnews24