২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা

ইরাকের রাজধানী বাগদাদে একটি সেনা ঘাঁটিতে রোববার আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 10:17 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

বাগদাদ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের রাজধানী বাগদাদে একটি সেনা ঘাঁটিতে রোববার আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। একটি পুলিশ সূত্র একথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র ইরাকে যুদ্ধাভিযান শেষের ঘোষণা দেওয়ার এক সপ্তাহেরও কম সময়ে এ হামলা হল। একই সেনাঘাঁটিতে সপ্তাহ দুয়েক আগে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় বেশ কিছু সংখ্যক সেনা ও সেনা নিয়োগপ্রার্থী নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর/এমডি/এলকিউ/১৫৪৫ ঘ.