২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আবারো বোমা হামলা, নিহত ৪৩

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় শুক্রবার শিয়াদের একটি শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলায় ৪৩ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছে। কোয়েটা হাসপাতালের এক কর্মকর্তা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2010, 02:33 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

কোয়েটা, পাকিস্তান, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় শুক্রবার শিয়াদের একটি শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলায় ৪৩ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছে। কোয়েটা হাসপাতালের এক কর্মকর্তা একথা জানিয়েছে। এ সপ্তাহে শিয়াদের শোভাযাত্রায় প্রাণঘাতী বোমা হামলার দ্বিতীয় ঘটনা এটি। কোয়েটা হাসপাতালের এক কর্মকর্তা বলেন, "সম্মিলিত সামরিক হাসপাতালে ২৪ জনের মৃতদেহ এবং অন্য দুটি হাসপাতালে বাকিদের মৃতদেহ রয়েছে।" ফিলিস্তিনের জনগণের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি জানিয়ে শিয়া ইমামিয়া ছাত্র সংগঠন আয়োজিত শোভাযাত্রায় শুক্রবার এ ব্মোা হামলা চালানো হয়েছে। প্রতিবছর রমজান মাসের শেষ শুক্রবারে পাকিস্তানে এ শোভাযাত্রা বরে করে শিয়ারা। এর আগে বুধবার রাতে লাহোরে শিয়াদের একটি শোভাযাত্রায় বোমা হামলায় ৩৩ জন নিহত ও ১৭০ জন আহত হয়। ওদিকে, শুক্রবার সকালে লাহোরে বোমা হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা সমর্থিত তালেবান জঙ্গিরা। স্মরণকালের ভয়াবহ বন্যার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই একের পর এক বোমা হামলায় পাকিস্তান সরকার চাপের মুখে পড়েছে। পাকিস্তান সরকারকে চাপে ফেলতে শিয়াদের ওপর প্রায়ই হামলা চালাচ্ছে সুন্নি সমর্থিত আল কায়েদা জঙ্গিরা। গত দুই দশকে পাকিস্তানে শিয়া-সুন্নি সা