২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৫ সালে আফগান যুদ্ধাভিযান শেষ করবে ব্রিটেন

২০১৫ সাল নাগাদ আফগান যুদ্ধাভিযান শেষ করবে ব্রিটেন। ব্রিটেনের উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ মঙ্গলবার একথা নিশ্চিত করে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 01:18 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

আফগানিস্তান, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১৫ সাল নাগাদ আফগান যুদ্ধাভিযান শেষ করবে ব্রিটেন। ব্রিটেনের উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ মঙ্গলবার একথা নিশ্চিত করে জানিয়েছেন। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে ব্রিটিশ সেনাদের ক্যাম্প ব্যাসোন সফরকালে ক্লেগ একথা বলেন। একইসঙ্গে তালেবান যোদ্ধাদেরকে অস্ত্র ছেড়ে আফগানিস্তানের রাজনীতিতে ফিরে আসারও আহ্বান জানান তিনি। ক্লেগ বলেন, "আমাদের অবস্থান পরিস্কার। আমরা আফগান যুদ্ধে আমাদের কার্যকলাপের ইতি টেনেছি। ২০১৫ সাল নাগাদ আফগানিস্তানের যুদ্ধে ব্রিটেনের আর কোনো সেনা থাকবে না।" উল্লেখ্য, আফগানিস্তানে যুদ্ধ করছে ব্রিটেনের প্রায় ১০ হাজার সেনা। ন্যটো জোটের সেনা প্রত্যাহারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ব্রিটেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরুর পরিকল্পনা করেছে। ২০১১ সালের জুলাই নাগাদ আফগান বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করে সেখান থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ন্যাটো জোট। আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার জন্য তালেবানদের সঙ্গে একটি রাজনৈতিক চুক্তি হওয়া প্রয়োজন বলে জানান ক্লেগ। তিনি বলেন, "কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া এটা শেষ হবে না।" তিনি আরো বলেন, তালেবানদের সামনে বিকল্প পথ হচ্ছে, তারা যুদ্ধ চালিয়ে যেতে পারে অথবা অস্ত্র ছেড়ে দিয়ে আফগানিস্তানের সংবিধান মেনে নিতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯১৩ ঘ.