ইসলামাবাদ, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের খাইবার অঞ্চলে বিমান হামলায় ৪৫ জঙ্গি সপরিবারে নিহত হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তারা বুধবার সকালে জানিয়েছেন, আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় তিরাহ উপত্যকায় জঙ্গিদের একটি শক্ত ঘাঁটি লক্ষ করে মঙ্গলবার রাতে ওই বিমান হামলা চালানো হয়।
একজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, "হামলায় ৪০ থেকে ৪৫ জন সন্ত্রাসী নিহত হওয়ার খবর আমাদের কাছে রয়েছে।
"ওই আস্তানার আশপাশেই তাদের অনেকের পবিবারের সদস্যরা বাস করতো, তারাও নিহত হয়েছে।"
অন্য এক নিরাপত্তা কর্মকর্তাও রয়টার্সকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত এপ্রিলে তালেবান জঙ্গিদের ঘাঁটি সন্দেহে তিরাহ উপত্যকায় চালানো এক বিমান হামলায় সরকারপন্থী ৫০ আদিবাসী পশতুনের মৃত্যু হয়।
ওই ঘটনায় পাকিস্তানের সেনাপ্রধান আশফাক কায়ানি ক্ষমা চাইতে বাধ্য হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১৬ঘ.
bdnews24