২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীর সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে ৬ জঙ্গি নিহত

বিতর্কিত কাশ্মীর সীমান্তে সোমবার ভারতীয় সেনাদের গুলিতে ৬ বিচ্ছিন্নতাবাদী জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 07:50 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

শ্রীনগর, ভারত, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---বিতর্কিত কাশ্মীর সীমান্তে সোমবার ভারতীয় সেনাদের গুলিতে ৬ বিচ্ছিন্নতাবাদী জঙ্গি নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, জঙ্গিরা পাকিস্তান থেকে সীমান্ত দিয়ে কাশ্মীরে ঢোকার চেষ্টা করছিল। ভারতের আশঙ্কা এই জঙ্গিরা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উস্কে দিতে সহায়তা করতে পারে। এ ধরনের প্রথম আশঙ্কা তৈরি হয় ১৯৮৯ সালে। ওই সময় কাশ্মীরে ভয়াবহ সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সহিংসতার সৃষ্টি হয়। ওই ঘটনায় দিল্লি পাকিস্তানের বিরুদ্ধে মদদ দেওয়ার অভিযোগ করে। কিন্তু পাকিস্তান জঙ্গিদের কোনো ধরনের সেনা সহায়তার অভিযোগ প্রত্যাখ্যান করে। তবে কাশ্মীরের পৃথক রাষ্ট্রের দাবির প্রতি নৈতিক ও কূটনৈতিক সমর্থন রয়েছে বলে জানায় পাকিস্তান কর্তৃপক্ষ। গত দুই মাস ধরে কাশ্মীরে ভারতের শাসনের বিরুদ্ধে তুমুল আন্দোলন-বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত কঠোর অবস্থান গ্রহণ করেছে। ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আন্দোলন-বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে গিয়ে সহিংসতায় এখনো পর্যন্ত ৬০ জন মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীকে লক্ষ করে পাথর ছুঁড়েছিল। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে ৪৭ হাজার মানুষ নিহত হয়েছে বলে সরকারি ভাবে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৫ঘ.