২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউকে মধ্যপ্রাচ্য শান্তি প্রচেষ্টায় নামার আহ্বান মিশরের

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তিচুক্তি করানোর যুক্তরাষ্ট্রের চেষ্টায় গতি আনতে সোমবার ইউরোপকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 04:19 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

প্যারিস, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তিচুক্তি করানোর যুক্তরাষ্ট্রের চেষ্টায় গতি আনতে সোমবার ইউরোপকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক। তিনি বলেন, "শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়নের জোরালো সমর্থন প্রয়োজন মার্কিন প্রশাসনের।" প্যারিসে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে এক বৈঠকে মুবারক একথা বলেন। ২০ মাসের মধ্যে এ সপ্তাহে অনুষ্ঠেয় প্রথম সরাসরি ইসরায়েল-ফিলিস্তিন আলোচনাকে সামনে রেখে ওয়াশিংটন যাওয়ার আগে সারকোজির সঙ্গে এ বৈঠক করেন মুবারক। উল্লেখ্য, ১৯৭৯ সালে মিশরই ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করা প্রথম আরব রাষ্ট্র। মুবারক সংশয় প্রকাশ করে বলেছেন, ইসরায়েলের ইহুদি বসতিস্থাপন স