বেইজিং/সিউল, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা পুনরায় শুরু করতে চায় চীন। দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিক শনিবার একথা জানিয়েছেন।
স্থগিত থাকা ছয় জাতির পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে চীনের পরিকল্পনার কথা বিস্তারিতভাবে জানিয়েছেন দক্ষিণ কোরীয় ঐ কূটনীতিক। পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় চীনের শীর্ষ কূটনীতিক উ দাওয়েই এর সঙ্গে শনিবার সিউলে এক বৈঠক শেষে একথা বলেন তিনি।
কিমের পিতা ও উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম দ্বিতীয় সুংয়ের (১৯১২-১৯৯৪) স্কুল পরিদর্শনে উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল বর্তমানে চীন সফর করছেন।
ওদিকে, গত শুক্রবার কিউবায় উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বলেছেন, কেউ উত্তর কোরিয়ায় হামলা চালাতে চাইলে আমরা পরমাণু অস্ত্রের মাধ্যমে তার সমুচিত জবাব দেব।
দক্ষিণ কোরিয়ার ঐ কূটনীতিক এবং বেইজিংয়ে জাপানি এক কর্মকর্তা বলেছেন, চীন সফরকালে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে কি জং ইল নতুন শর্ত দিলেও ঐ আলোচনা শুরু করার ক্ষেত্রে বড় ধরণের বাধা রয়েছে।
কিম জং ইল বলেন, কেবল সহায়তার বিনিময়ে পরমাণু আলোচনা পুনরায় শুরু ও পরমাণু কর্মসূচি বন্ধ করতে পারে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরীয় ঐ কূটনীতিক বলেন," কেবল আলোচনার জন্য আমরা ছয় জাতি আলোচনা পুনরায় শুরু করতে চাই না।"
তিনি আরো বলেন, "উত্তর কোরিয়ার উচিত তাদের আচরণ পাল্টানো এবং পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে আন্তরিকতা দেখানো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/১৯৪১ ঘ.
bdnews24