২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারজাই প্রশাসনের কর্মকর্তাদের অর্থ দিচ্ছে সিআইএ

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই প্রশাসনের বেশ কয়েকজন কমকর্তাকে অর্থ দিচ্ছে সিআইএ। 'দ্য ওয়াশিংটন পোস্ট' শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 10:40 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ওয়াশিংটন, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই প্রশাসনের বেশ কয়েকজন কমকর্তাকে অর্থ দিচ্ছে সিআইএ। 'দ্য ওয়াশিংটন পোস্ট' শুক্রবার একথা জানিয়েছে। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, আফগান সরকারের ভেতরের খবর জানতে অনেককে দীর্ঘদিন ধরে এ অর্থ দেওয়া হচ্ছে। নাম প্রকাশ অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আরো বলা হয়েছে, কারজাইয়ের কয়েকজন সহযোগী সিআইয়ের তথ্যদাতা হিসেবে কাজ করেছে। আর অন্যান্যদের অর্থ দেওয়া হয় ওই সহযোগীদের তথ্য প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার জন্য। প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ দুর্নীতিবাজ কর্মকর্তাদের অর্থ দিচ্ছে জেনেও তা অব্যাহত রেখেছে। ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আফগান কৌশল পর্যালোচনাকে সামনে রেখে আফগানিস্তানে দুর্নীতি এবং শাসনব্যবস্থার দিকটিতে কড়া নজর রেখেছে ওয়াশিংটন। সাবেক এক সিআইএ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে, আফগান কর্মকর্তাদেরকে অর্থ দেওয়াটা প্রয়োজন। কারণ, আফগানিস্তানের প্রেসিডেন্ট সবকিছু বলবেন না। তাছাড়া, প্রেসিডেন্ট কারজাই তার সরকারের সদস্যরা কে কি করছে সে সম্পর্কে সব সময় সচেতন নন। এটিও আরেকটি কারণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৩২ ঘ.