সিডনি, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেরিয়ায় পার্লামেন্ট নির্বাচনে প্রাথমিক ভোট গণনায় ক্ষমতাসীন লেবার পার্টি বিরোধী দলের চেয়ে কয়েকটি আসনে এগিয়ে রয়েছে।
কিন্তু প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড আবার সরকার গঠন করার মত বিজয় অর্জন করতে পারবেন-এমন কথা এখনই বলা যাচ্ছে না।
সরকারী হিসাব অনুযায়ী ৪৯ দশমিক ৫ ভাগ ভোট গণনা শেষ হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে জুলিয়া গিলার্ডের লেবার পার্টি ৫৭ টি আসন পেয়েছে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী টনি অ্যাবটের নেতৃত্বাধীন কনজারভেটিভ লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন পেয়েছে ৪৭ টি আসন।
(বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিসিএস কেএমএস/১৭৪৫ ঘ.
bdnews24