সিউল, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-----দক্ষিণ কোরিয়া খুব শিগগিরই ইরানে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে পৃথক পৃথক আলোচনায় বসবে।
ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা আরোপের পথে শামিল হওয়ার চাপের মুখে দক্ষিণ কোরিয়া এ পদক্ষেপ নিচ্ছে।
এক সরকারি কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন।
অপ্রতুল প্রাকৃতিক সম্পদের অধিকারী দক্ষিণ কোরিয়া ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে গভীর সংকটে পড়েছে।
ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটনকে সমর্থন জানিয়ে দক্ষিণ কোরিয়া ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে নাকি তাদের বিভিন্ন বাণিজ্য চুক্তি এবং জ্বালানি তেলের বিরাট উৎস হুমকির মুখে পড়ার ইরানের সতর্ক বার্তাকে আমল দেবে তা বুঝে উঠতে পারছে না সিউল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেছেন, খুব শিগগিরই সিউল ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় নিষেধাজ্ঞা আরোপের পর আমাদের কোম্পানি কি কি সমস্যার মুখোমুখি হবে এ বিষয়গুলো তুলে ধরবো। তাছাড়া আমাদের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি পুরণ করারও চেষ্টা নেব।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের চতুর্থ বৃহত্তম উৎস ইরান ।
দক্ষিণ কোরিয়া জ্বালানির দিক থেকে সম্পূর্ণ নির্ভরশীল ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১৪৩ ঘ.
bdnews24