২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে ব্ল্যাকবেরি সার্ভিসের ওপর নজরদারির আশ্বাস

ব্ল্যাকবেরির সাঙ্কেতিক তথ্যের অর্থ উদ্ধার করতে ভারতকে প্রযুক্তিগত সমাধান দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে ব্ল্যাকবেরি নির্মাতা কানাডার রিসার্চ ইন মোশন (রিম)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 12:09 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

নয়া দিল্লী, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্ল্যাকবেরির সাঙ্কেতিক তথ্যের অর্থ উদ্ধার করতে ভারতকে প্রযুক্তিগত সমাধান দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে ব্ল্যাকবেরি নির্মাতা কানাডার রিসার্চ ইন মোশন (রিম)। একজন উর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন। এ পদক্ষেপে স্মার্টফোন নিয়ে ভারতের নিরাপত্তা উদ্বেগ কমবে এবং সার্ভিসটি বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে বলেই মনে করা হচ্ছে। ভারতীয় কর্তৃপক্ষ শুক্রবার 'রিম' কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পরই ওই সমাধানসূত্র দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে রিম। ভারতকে সাইবার-গুপ্তচরবৃত্তি ও ইন্টারনেটের মাধ্যমে আক্রমণ পরিকল্পনা থেকে রক্ষা করতে কর্তৃপক্ষ গুগল ও স্কাইপসহ অন্যান্য কোম্পানিগুলোর ওপরও চড়াও হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গুগল ও স্কাইপ বন্ধ করার আগে দেশের নিরাপত্তার স্বার্থে ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভার এবং ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জার সার্ভিসের ওপর নজরদারি করার অধিকার দেওয়ার জন্য ভারত সরকার 'রিম' কে ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এ সময়ের মধ্যে সমস্যার সুরাহা না হলে ব্ল্যাকবেরি সার্ভিস বন্ধ করে দেওয়ার নোটিশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রেক্ষিতেই শুক্রবার 'রিম' কর্মকর্তাদের সঙ্গে ওই বৈঠক হয়। নাম প্রকাশ না করার শর্তে একজন উর্ধ্বতন সরকারি সূত্র জানান, "তারা আমাদের নিশ্চয়তা দিয়েছে যে, আগামী সপ্তাহে তারা ম্যাসেঞ্জার সার্ভিস ও এন্টারপ্রাইজ মেইলের ব্যাপারে কিছু প্রযুক্তিগত সমাধান নিয়ে আসবে। তিনি আরো বলেন, "আমাদের প্রযুক্তিবিদরা যাচাই করবেন এ সমাধানে কাজ হয় কিনা।" বৈঠক শেষে 'রিম' এর ভাইস প্রেসিডেন্ট রবার্ট ক্রো ভারতের উদ্বেগ কমানোর আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, "দীর্ঘ পথ পরিক্রমায় এটি একটি ধাপ।" সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাইবার ক্রাইম ও গুপ্তচরবৃত্তি ঠেকাতে ব্ল্যাকবেরির পর ভারত সরকার গুগল ও স্কাইপে পাঠানো সাংকেতিক তথ্যের অর্থ উদ্ধারের অধিকার পেতে একই ব্যবস্থা নিতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০৩ ঘ.