২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে নির্বাচন থেকে সরে দাঁড়ানো হুমকি বিরোধীদলের

মিয়ানমারের অন্যতম বড় বিরোধীদল ইউনিয়ন ডেমোক্রেসি পাটি (ইউডিপি) এ বছর অনুষ্ঠেয় বহুল প্রতীক্ষিত নির্বাচন থেকে বুধবার সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 02:11 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ইয়াংগুন, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের অন্যতম বড় বিরোধীদল ইউনিয়ন ডেমোক্রেসি পাটি (ইউডিপি) এ বছর অনুষ্ঠেয় বহুল প্রতীক্ষিত নির্বাচন থেকে বুধবার সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে। নির্বাচনের প্রস্তুুতিপর্বে ক্ষমতাসীন সামরিক জান্তার অন্যায় কোন আচরণের লক্ষণ দেখলে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। ইউডিপির চেয়ারম্যান থিয়েন হাতাই রয়টার্সকে বলেছেন, আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো আমরা। কিন্তু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে না বুঝতে পারলে আমরা সরে দাঁড়াবো। আগামী নির্বাচনে বিরোধীদলগুলের মধ্যে ইউডিডি জয়ী হতে পারে বলে মনে করা হচ্ছে। সামরিক জান্তা নিযুক্ত নিযুক্ত নির্বাচন কমিশনে এ পর্যন্ত ৪০ টি রাজনৈতিক দল নাম নিবন্ধন করেছে। তবে প্রায় অর্ধ শতাব্দীর মধ্যে মিয়ানমারের প্রথম বেসামরিক সরকার নির্বাচনে কোন দলগুলোকে অংশগ্রহণ করতে দেওয়া হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি। মিয়ানমারের অন্যতম গণতন্ত্রপন্থী নেতা ফিও মিন থিয়েন আসন্ন নির্বাচনকে প্রহসন উল্লেখ করে ইউডিপি প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। নির্বাচন অনুষ্ঠানের নির্দিষ্ট কোন তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে মিয়ানমারের নোবেল বিজয়ী গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সূ চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নির্বাচনী আইনকে অবৈধ ঘোষণা করে নাম নিবন্ধন করতে অস্বীকৃতি জানিয়েছে। নিবন্ধন না করায় বর্তমানে এনএলডি মিয়ানমারে বিলুপ্ত হয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯৫২ গ.