সুক্কুর, অগাস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সিন্ধু প্রদেশের জেলাগুলোতে ভয়াবহ বন্যার কারণে শনিবার সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।
পাশাপাশি সিন্ধু নদের তীরবর্তী লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার সমন্বয় বিষয়ক কার্যালয় থেকে জানানো হয়, "সিন্ধু প্রদেশের কমপক্ষে ৪ টি জেলায় এই সতর্কতা জারি করা হয়েছে।"
পাকিস্তানে জাতিসংঘের কর্মকর্তারা জানান, "সিন্ধু থেকে ৫ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।"
আরো ভারী বর্ষণের আশঙ্কা করছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাত হলে প্লাবিত হবে আরো অঞ্চল।
পাকিস্তানে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যায় ইতোমধ্যে কমপক্ষে দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দেড় কোটি মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৩৩৫ঘ.
bdnews24