২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলির কংগ্রেসে আসছে সমকামী বিয়ে বিল

চিলিতে সমকামী বিয়ের আইনি বৈধতা দেওয়ার জন্য কংগ্রেসে বিল উপস্থাপনের পরিকল্পনা করেছেন দেশটির স্যোশালিস্ট পার্টির প্রধান ফুলভিও রোসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 08:03 AM

Updated : 25 Aug 2022, 05:26 PM

সান্তিয়াগো, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলিতে সমকামী বিয়ের আইনি বৈধতা দেওয়ার জন্য কংগ্রেসে বিল উপস্থাপনের পরিকল্পনা করেছেন দেশটির স্যোশালিস্ট পার্টির প্রধান ফুলভিও রোসি। রোসি রোববার সাংবাদিকদের একথা জানান। পার্শ্ববর্তী দেশ আর্জেন্টিনায় গত মাসে সমকামী বিয়ের আইনি বৈধতা দেওয়া হয়েছে। চিলির কার্ডিনাল ফ্রান্সিসকো জেভিয়ার ইরাজুরিজ আর্জেন্টিনায় সমলিঙ্গের মধ্যে বিয়ের আইনি সমর্থনকে 'বিপথগামিতা' বলে আখ্যা দিয়েছেন। কার্ডিনালের এ বক্তব্যের জবাবে সিনেটর রোসি বলেন, "সমকামী বিয়েকে একটি প্রকল্প হিসেবে আমি উপস্থাপন করবো এবং এ ব্যাপারটিকে স্বাগত জানানোর জন্য আমি গির্জাকেও আহ্বান জানাচ্ছি।" ওদিকে চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা সমকামী যুগলদের আরো অধিকার দেওয়ার প্রতিশ্র"তি দিলেও বিয়ের বিরোধিতা করছেন। রোসির এ প্রস্তাব কংগ্রেসেও বিরোধিতার মুখোমুখি হবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/সিআর/১৪০২ঘ.