২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় বিস্ফোরণে ২৪ ফিলিস্তিনি আহত

গাজায় হামাসের একজন কমান্ডারের বাড়িতে এক বিস্ফোরণে ২৪ জন আহত হয়েছে। হামাসের কর্মকর্তা ও চিকিৎসাকর্মীদের সূত্রে সোমবার এ খবর জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 05:49 AM

Updated : 25 Aug 2022, 05:26 PM

গাজা, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজায় হামাসের একজন কমান্ডারের বাড়িতে এক বিস্ফোরণে ২৪ জন আহত হয়েছে। হামাসের কর্মকর্তা ও চিকিৎসাকর্মীদের সূত্রে সোমবার এ খবর জানা গেছে। এ ঘটনায় ইসরায়েলকে দায়ী করে হামাস জানিয়েছে, তাদের ফিল্ড কমান্ডার আলা আল-দানাফই ছিল এই বিস্ফোরণের লক্ষ্য। তবে এ ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি সেনাবাহিনী। চিকিৎসাকর্মীরা জানিয়েছে, বিস্ফোরণে দানাফের বাড়ির ভেতরে ও বাইরে অবস্থান করা ২৪ জন আহত হয়েছে। এ ঘটনায় দানাফ নিহত হয়েছেন কি না তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েলের বিমান হামলায় গত শনিবার হামাসের সামরিক শাখার একজন কমান্ডার ও রকেট নির্মাতা ইসা বাতরান নিহত হন। শুক্রবারের প্রথম ভাগে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ছোঁড়া একটি রকেট ইসরায়েলের আশকেলন শহরে আঘাত হানে। এরপরই বিমান হামলা চালায় ইসরায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৪ঘ.